স্বাধীনতা দিবসের আগেই মুক্ত হবে মূর্তির সেতু–পথ
মূর্তির জিপসি চালক মজিদুল আলম বলেন, ‘সেতুটি চালু হলে মূর্তির পর্যটনের ক্ষেত্রে সুবিধা হবে। যোগাযোগ সহজ হয়ে যাবে। মেটেলি ব্লক থেকে নাগরকাটা যেতে অনেকটা সুবিধা হবে।’ নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা বলেন, ‘মূর্তি সেতুর কাজ প্রায় শেষের দিকে। মন্ত্রীর পরিদর্শনে আসার সম্ভাবনা রয়েছে। দ্রুত সেতুতে ট্রায়াল রান করা হবে। ১৫ অগস্টের আগে খুলে দেওয়া হতে পারে।’