ছিল না কোনও ব্যারিকেড, বৃষ্টির জলে ভরা ১৫ ফুট গভীর খোলা গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু শিশুর
পুলিশি পদক্ষেপ ও তদন্ত
ঘটনার খবর পেয়েই নলেজ পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শোকাহত পরিবারের তরফ থেকে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নলেজ পার্ক থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গর্তটি খোলার দায়িত্বে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।