Suvendu Adhikari: ধর্মতলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে মামলা, জানালেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari Speech in West Bengal Assembly
কলকাতা: ধর্মতলায় ছাত্র আন্দোলনে সাংবাদিক নিগ্রহের ঘটনার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে, ঘটনা নিয়ে বিধানসভায় বিবৃতিও প্রকাশ করলেন তিনি। একইসঙ্গে সেবাশ্রয় নিয়েও বিবৃতি দিলেন তিনি।
- আমি আক্রান্ত ও আহত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছি। …আমাদের পুলিশকে নির্দেশ দেওয়া ছিল গণতান্ত্রিক দেশ। যে কেউ গণতান্ত্রিক মত প্রতিষ্ঠিত করতে পারে। কোনওরকম আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়। সরকারের তরফে স্পষ্ট নির্দেশ ছিল, কোনওরকম বলপ্রয়োগ করা যাবে না বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়।
- এই মিছিল শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল। পুলিশের হিসাব ছিল ৯ হাজার। তার মধ্যে কলকাতা ও পার্শবর্তী এলাকা থেকে ভোটে হারারা খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজারহাট নিউটাউন, বেল গাছিয়া, বাগুইআটি থেকে সাপ্লাই করেছে। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিংয়ে আসে, প্রথমে জুতো, বোতল ছোড়া হয়। টার্গেট করে সাংবাদিকদের। ওরা চেয়েছিল পুলিশ লাঠি মারুক সেল ফাটাক যাতে নাটক জমে। কিন্তু পুলিশ সেই ফাঁদে পা দেননি। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই।
- ইতিমধ্যেই সাংবাদিকদের তরফে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট ছয়টি মামলা রুজু করা হয়েছে। এই মামলাগুলিতে গুন্ডাদমন আইন যুক্ত করা হয়েছে।