সড়ক–সেতুর কাজ সময়ে শেষ করার নির্দেশ টাস্কফোর্সের বৈঠকে
এই সময়: বিগত সরকারের আমলে উন্নয়নমূলক যে কোনও কাজে প্রধান অন্তরায় ছিল কেন্দ্র-রাজ্য সমীকরণ। সড়ক হোক বা সেতু—কেন্দ্র ও রাজ্যের সমন্বয়, জমি জট, ক্ষতিপূরণ-সহ বিভিন্ন কারণে বহু প্রকল্প এখনও আটকে। বর্তমান রাজ্য সরকার সমন্বয়ে জোর দিয়েছে। আটকে থাকা প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পূর্ত দপ্তর এবং রেলকে নিয়ে তৈরি হয়েছে টাস্কফোর্স। শনিবার সেই টাস্কফোর্সের প্রথম বৈঠক হলো। আলোচনায় উঠে এসেছে প্রকল্প বাস্তবায়নের পথে বাধা জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ, সমন্বয়ের অভাব ও প্রশাসনিক জটিলতা। এগুলি কাটিয়ে দ্রুত কাজ শুরু করতে হবে—এমনটাই বৈঠকে ঠিক হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্যার দ্রুত সমাধান করতে হবে।