ঢাকার রাস্তায় পোঁতা শক্তিশালী আইইডি, উল্টো রথে হিন্দুরাই টার্গেট? - 24 Ghanta Bangla News
Home

ঢাকার রাস্তায় পোঁতা শক্তিশালী আইইডি, উল্টো রথে হিন্দুরাই টার্গেট?

Spread the love

এই সময়, ঢাকা: রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের মেট্রোরেল স্টেশনের নিচের রাস্তা থেকে শুক্রবার রাতে উদ্ধার করা শক্তিশালী পাইপ বোমাটির (আইইডি) টার্গেট ছিল উল্টো রথযাত্রাকে লন্ডভণ্ড করে দেওয়া। ফোল্ডিং হাত ছাতা সদৃশ এই বোমাটি রাস্তার পাশে রাখা হয়েছিল হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রাকে টার্গেট করে। কিন্তু আগেই পুলিশ সেটি শনাক্ত করতে পারায় বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। তারপরেও, ‘বোমা’ নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে মিরাজ আহমেদ (৩৩) নামের এক পথচারী আহত হয়েছেন। পরে, তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *