‘যেন কিমের দেশ’, হাসপাতালে এখনও নজরবন্দি ওয়াংচুক
গত ২১ জুলাই তাঁকে মেদান্তায় নিয়ে যায় সোনমের পরিবার। সেখান থেকে এক ভিডিয়োয় সফদরজংয়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘ওটা হসপিটাল নয়, ওটা জেল। আমাকে বাইরে বেরোতে দেওয়া হতো না। আত্মীয় বন্ধু–বান্ধবদের আমার সঙ্গে সাক্ষাত করতে দেওয়া হতো না। মোবাইল–ল্যাপটপও সরিয়ে রেখেছিল। বোধহয় আমার ঘরের আশপাশ দিয়ে পাখি উড়ে যেতেও মানা ছিল।’ তবে শনিবার ভোরে এক্স হ্যান্ডলে পোস্ট করে গীতাঞ্জলি লেখেন, সফদরজং হোক বা মেদান্তা—উভয় জায়গাতেই সর্বত্র পুলিশ বাহিনী। হাসপাতালের মেনগেট, লিফ্ট এমনকী ওয়াংচুকের আইসিইউ–এর বাইরে সর্বক্ষণ পুলিশ পাহারা দিচ্ছে। তারা ঠিক করছে, ওয়াংচুকের সঙ্গে কারা দেখা করতে আসবেন বা আসবেন না।