দাবানলে ঘরছাড়া প্রায় ৩ লক্ষ
ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই বিধ্বংসী দাবানলের তাণ্ডব। বন-জঙ্গল-জনপদ গিলে খাচ্ছে আগুন। দাবানলে জেরে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন। আগুনের ভয়াবহতায় দুই দেশ মিলিয়ে প্রায় ২ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কোথাও সমুদ্রপথে পালিয়ে প্রাণ বাঁচাতে হয়েছে বাসিন্দাদের, কোথাও আবার শহরবাসীদের বাঁচাতে পর্যটন কেন্দ্র খালি করে দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা, দমকল, বিমান বাহিনী। ইউরোপীয় ইউনিয়নেরও সাহায্য চাওয়া হয়েছে। অবস্থা এতটাই সঙ্গীন যে স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।