প্রতিবাদের নামে সাংবাদিক নিগ্রহ, লজ্জার, অবক্ষয়ের চিহ্ন
২৪ জুলাই কলকাতার ধর্মতলায় NEET-কাণ্ডের প্রতিবাদ মিছিলের খবর সংগ্রহের সময় ‘এই সময়’-এর সাংবাদিক তথা ডিজিটাল এডিটর শিলাদিত্য করের উপর হামলার অভিযোগ। এই ঘটনা শুধু একজন সাংবাদিকের নিরাপত্তার প্রশ্ন নয়। সংবাদ সংগ্রহের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের তথ্য জানার অধিকারের সঙ্গেও বিষয়টি জড়িত।