West Bengal assembly: বিধানসভায়র ভিতরে শুভেন্দু অধিকারীকে খুন করতে পারে তৃণমূল: শংকর ঘোষ, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

West Bengal assembly: বিধানসভায়র ভিতরে শুভেন্দু অধিকারীকে খুন করতে পারে তৃণমূল: শংকর ঘোষ, বাংলার মুখ

Spread the love

রাজ্য বিধানসভার ভিতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুন করতে পারে তৃণমূল। বিধানসভার অভ্যন্তরের একটি ঘটনা তুলে ধরে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এর পর ওয়াক আউট করেন তাঁরা। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিন্দু বিরোধিতার অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে কালো জামা পরে বিধানসভায় গিয়েছিলেন বিজেপি বিধায়করা। শংকরবাবু বলেন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণের সময় আমরা নানা প্রশ্ন করছিলাম। তখন হঠাৎ দেখা যায় বিজেপি বিধায়কদের মতো কালো জামা পরা একজন লোক বিধানসভার ভিতরে ঢুকে ভিডিয়ো রেকর্ডিং করছে। আমরা বিষয়টা স্পিকারের গোচরে আনলেও তিনি ওই ব্যক্তিকে ধরতে তৎপর হননি। আমাদের ধারণা কলকাতা পুলিশের নিরাপত্তায় ওই ব্যক্তি বিধানসভায় ঢুকেছেন। সম্ভবত বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারীকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। সেজন্য বিজেপি বিধায়কের বেশে বিধানসভায় ঢুকে ভিডিয়ো রেকর্ড করছিলেন ওই ব্যক্তি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে হিন্দু বিরোধিতার অভিযোগ তুলে শংকরবাবু বলেন, শাসকদলের বিধায়ক হুমায়ুঁ কবির বলেছেন, ৩০ শতাংশ হিন্দুকে কেটে ভাগিরথীতে ভাসিয়ে দেব। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ করেছেন? একথা জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, বন্ধ ঘরের মধ্যে যা বলার বলা হয়েছে হুমায়ুঁ কবিরকে। আমার প্রশ্ন, হুমায়ুঁ কবির হুমকি দেবেন প্রকাশ্যে, তাহলে তাঁকে বন্ধ করে তিরস্কার করা হবে কেন? হুমকি প্রকাশ্যে দিলে তিরস্কারও প্রকাশ্যেই করা উচিত। আসলে রাজ্যে জামাত – জেহাদিদের সরকার চলছে।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *