Darjeeling News | টয় ট্রেনের লোকো শেডে ভেঙে দুর্ঘটনা দার্জিলিংয়ে
আচমকাই দার্জিলিং স্টেশনে মঙ্গলবার ট্রয় ট্রেনের লোকো শেডের একাংশ ভেঙে পড়ল। দুর্ঘটনায় ওই লোকো শেডের ৬ জন কর্মী আহত হয়েছেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে আচমকা ছাদ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।