Student Missing: স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, সপ্তম শ্রেণির ছাত্র যা করল... | Missing Class 7 Student Rescued by RPF, Reunited With Family - 24 Ghanta Bangla News
Home

Student Missing: স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, সপ্তম শ্রেণির ছাত্র যা করল… | Missing Class 7 Student Rescued by RPF, Reunited With Family

Spread the love

উত্তর ২৪ পরগনা:  স্কুলের  জন্যই বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু আর ফিরছিল না। আচমকাই নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র।  পরে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল বনগাঁ আরপিএফ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার বনবনিয়া এলাকার বাসিন্দা সুনীল বিশ্বাসের ছেলে যথারীতি স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে স্কুলের সময় পেরিয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় উদ্বেগে পড়ে যায় তার পরিবার। সর্বত্র খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে অশোকনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ছাত্রের বাবা। অভিযোগ পেয়েই নিখোঁজ ছাত্রের সন্ধানে তদন্ত শুরু করে অশোকনগর থানার পুলিশ।

পরবর্তীকালে রাত প্রায় ১২টা নাগাদ বনগাঁ স্টেশন চত্বরে একাকী ওই বালককে ঘুরে বেড়াতে দেখেন ডিউটিতে থাকা বনগাঁ আরপিএফ কর্মীরা। সন্দেহ হওয়ায় তার সঙ্গে কথা বলে আরপিএফ বুঝতে পারে যে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে।

শুক্রবার সকালে আরপিএফের পক্ষ থেকে আংরাইল এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বালকের পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা আরপিএফ অফিসে পৌঁছলে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বালকটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।

ছেলেকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বালকের বাবা জানান, “ছেলে মূলত পড়াশোনা করতে চায় না। সম্ভবত সেই কারণেই বাড়ি থেকে না বলে অন্যত্র চলে গিয়েছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *