স্কুলের সামনে বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে তাড়া - 24 Ghanta Bangla News
Home

স্কুলের সামনে বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে তাড়া

Spread the love

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চক বহিচবেড়িয়া গ্রামের গুড়িয়ার মোড়ের ওই দোকানটি প্রায় চার-পাঁচ বছর ধরে চলছে। অভিযোগ, মুড়ি, চপ, বিস্কুট-সহ নানা খাবার বিক্রির আড়ালে বেআইনি ভাবে মদ বিক্রি চলত। স্থানীয়দের দাবি, এর আগে একাধিক বার প্রতিবাদ করা হলেও স্থায়ী ভাবে দোকানটি বন্ধ হয়নি। স্থানীয় পঞ্চায়েত সদস্য দেবব্রত কায়েতের দাবি, দোকানটি স্কুল থেকে প্রায় ২০০ মিটারের মধ্যে। আগে দুয়ারে সরকার শিবিরেও বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল। সোমবার সন্ধ্যায় গ্রামের মঙ্গলচণ্ডীর পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক চলছিল। স্থানীয়দের দাবি, কয়েকশো পরিবারের ওই বৈঠকে বেআইনি মদের দোকান বন্ধের দাবি ওঠে। পরে দোকান মালিক অনুপ জানাকে ডেকে বিষয়টি জানানো হয়। তিনি বৈঠক থেকে উঠে দোকানে চলে যান। এর পরেই স্থানীয়রা ওই দোকান বন্ধ করতে বললে অনুপের স্ত্রী শেফালির সঙ্গে স্থানীয়দের বচসা বাধে। অভিযোগ, তখন শেফালি হাঁসুয়া নিয়ে তেড়ে যান। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময়)। স্থানীয় বাসিন্দা অর্পিতা জানার অভিযোগ, মদের কারবার চলায় পড়ুয়াদের উপরেও প্রভাব পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *