Sawan 2026 Shiv Puja Oil Lamps: এই তেল দিয়ে প্রদীপ জ্বালালে, শ্রাবণ মাসে দুহাত ভরে আশীর্বাদ করবেন মহাদেব! | Sawan 2026: Lighting Oil Lamps for Lord Shiva Can Bring Good Luck and Prosperity - 24 Ghanta Bangla News
Home

Sawan 2026 Shiv Puja Oil Lamps: এই তেল দিয়ে প্রদীপ জ্বালালে, শ্রাবণ মাসে দুহাত ভরে আশীর্বাদ করবেন মহাদেব! | Sawan 2026: Lighting Oil Lamps for Lord Shiva Can Bring Good Luck and Prosperity

Spread the love

ভগবান শিব (Bhagwan Shiva)-র অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ । শ্রাবণে শিবলিঙ্গে রুদ্রাভিষেক কিংবা জলাভিষেকের মাহাত্ম্য সম্পর্কে প্রায় সকলেই অবগত। তবে সনাতন ধর্মে প্রতিটি আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন ছাড়া কোনও পুজোই সম্পূর্ণ হয় না। শাস্ত্র মতে, শ্রাবণ মাসে সঠিক নিয়ম মেনে সঠিক তেলের প্রদীপ জ্বালালে মহাদেবের বিশেষ কৃপা লাভ করা সম্ভব।

স্কন্দ পুরাণে স্পষ্ট উল্লেখ রয়েছে, শিবলিঙ্গের সামনে বিশেষ ৪টি জিনিস বা তেলের প্রদীপ জ্বালালে জীবন থেকে সমস্ত অলক্ষ্মী বিদায় নেয় এবং ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। আসুন জেনে নেওয়া যাক সেই ৪টি তেলের বিশেষ মাহাত্ম্য।

১. কুসুম তেল
শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে কুসুম তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শিবলিঙ্গের সামনে এই তেলের প্রদীপ প্রজ্জ্বলন করলে জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যায়। সেই সঙ্গে কর্মক্ষেত্রে সাফল্য ও বৈভব বৃদ্ধি পায়।

২. তিসি বা আলসি তেল
স্কন্দ পুরাণ অনুসারে, তিসির তেলের প্রদীপ প্রজ্জ্বলন করলে কুসুম তেলের মতোই সমপরিমাণ পুণ্য লাভ হয়। শ্রাবণ মাসে নিয়মিত ভোরে অথবা সাঁঝের বেলা শিবপুজোয় তিসির তেলের দীপ জ্বালালে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। এতে মানসিক শান্তি ও পারিবারিক স্থায়িত্ব বজায় থাকে।

৩. তিলের তেল
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তিলের তেলকে সমস্ত পুজোর কাজে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি এবং শিবভাবনায় লীন হতে তিলের তেলের প্রদীপ অনন্য। এই তেলের প্রদীপ জ্বালালে ইতিবাচক শক্তির বিস্তার ঘটে, ফলে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে।

৪. দেশি ঘি
সমস্ত প্রদীপের মধ্যে ঘিয়ের প্রদীপকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। ভোলেবাবা ঘিয়ের আরতি খুব ভালোবাসেন। তাই শ্রাবণ মাসে প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভোলেনাথের আরতি করলে ঘরে লক্ষ্মীদেবী স্থায়ীভাবে অবস্থান করেন।

এ ছাড়া স্কন্দ পুরাণে পুজোয় কর্পূর, অগুরু ও সুগন্ধি ধূপ ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তাই এই শ্রাবণে জলাভিষেকের সঙ্গে সঙ্গে নিয়ম মেনে প্রদীপ জ্বালিয়ে মহাদেবের কৃপাধন্য হয়ে উঠুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *