Weather Update: ভরা দুর্যোগ! কী পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর? - Bengali News | Weather update Full of disaster! What did the Alipore Meteorological Department predict? - 24 Ghanta Bangla News
Home

Weather Update: ভরা দুর্যোগ! কী পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর? – Bengali News | Weather update Full of disaster! What did the Alipore Meteorological Department predict?

Spread the love

কী বলছে অবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

কলকাতা:  এক নাগাড়ে বৃষ্টি! বিরক্ত হয়ে যাচ্ছেন তো? তবে এ বিরক্তি আরও বাড়বে। কারণ আলিপুর আবহাওয়া দফতর আজও কোনও সুখের পূর্বাভাস দিতে পারল না!

এখনও বৃষ্টি চলবে আর সেটাও চলবে নাগাড়ে। অর্থাৎ এখনই বৃষ্টি থামার কোনও লক্ষ্মণ নেই। আজ ও কাল অতি ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা তো এমনিতেই ভাসছে। তারপরও বৃষ্টি চলবে, ফলে স্বাভাবিকভাবে আরও খারাপ হবে পরিস্থিতি। আজ ও কাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কমবেশি ঝড়বৃষ্টি। সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

কিন্তু কেন এই পরিস্থিতি?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝামাঝি অবস্থান করছে।

গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা আরও সঙ্গীন হয়েছে। এমনই পরিস্থিতি ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেহ! এমনও দৃশ্য দেখতে হল বাংলাকে। বানভাসি হুগলি, পুরুলিয়ারও বিস্তীর্ণ এলাকা। কলকাতা অবস্থা না বললেই নয়! শহরের রাস্তার হাল ক্রমশ বেহাল হয়েছে। কোথাও রাস্তায় পিচের আস্তরণ উঠে গিয়েছে। কোথাও আবার বড় বড় গর্ত তৈরি হয়েছে। সব মিলিয়ে সমস্যা তৈরি হয়েছে রাস্তায় যান চলাচলে। বৃষ্টি না কমলে, এই পরিস্থিতির বদল করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *