যুদ্ধের মধ্যেই সেনা প্রধানকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
জানা গিয়েছে, জনপ্রিয়, তরুণ ও প্রযুক্তি-সচেতন এক প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের জেরে সৃষ্ট রাজনৈতিক সঙ্কট দেখা দেয় ইউক্রেনে। এর পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট, মঙ্গলবার, তাঁর সোভিয়েত-প্রশিক্ষিত সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কিকে বরখাস্ত করেছেন। তাঁর জায়গায় যৌথ বাহিনীর কমান্ডার মিখাইলো দ্রাপাতি (Mykhailo Drapaty )-কে বসানো হচ্ছে বলেও জানিয়েছেন জ়েলেনস্কি।