পড়ুয়াদের ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে কংগ্রেস, রাহুলকে নিশানা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
NEET এবং পড়ুয়াদের বিক্ষোভে লাঠিচার্জের ঘটনা নিয়ে সংসদে আলোচনার দাবি করছেন রাহুল গান্ধী। এর পরেই লোকসভার বিরোধী দলনেতার প্রতি তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তাঁর দাবি, সংসদের বর্ষাকালীন অধিবেশন ব্যাহত করার লক্ষ্যে পড়ুয়াদের ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে কংগ্রেস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিক্ষোভ নয়, বরং উত্তর এবং জবাবদিধি পাওয়ার যোগ্য পড়ুয়ারা।