সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বাড়বে বিপদ, সতর্ক করছেন চিকিৎসক
বিশ্বজুড়ে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। আমরা সাধারণত মনে করি তীব্র বুক ব্যথা বা বাঁ হাতে ব্যথাই হার্ট অ্যাটাকের একমাত্র লক্ষণ। কিন্তু বড় কোনো অঘটন ঘটার অনেক আগেই হূদযন্ত্র অত্যন্ত গোপনে ও নিঃশব্দে কিছু সংকেত দিতে শুরু করে। বিখ্যাত কার্ডিওভাসকুলার রিসার্চ সায়েন্টিস্ট ডঃ জেমস ডিনিকোলাটনিও (Dr James DiNicolantonio) সম্প্রতি ইনস্টাগ্রামে এমন ৩টি অলক্ষ্য লক্ষণের কথা তুলে ধরেছেন, যা এড়িয়ে গেলে বড় বিপদ হতে পারে।