নতুন কোচ ডিলমপেরিসের অধীনে অনুশীলনে মোহনবাগান, প্রথমবার মাঠে অ্যালেক্স সাজি - 24 Ghanta Bangla News
Home

নতুন কোচ ডিলমপেরিসের অধীনে অনুশীলনে মোহনবাগান, প্রথমবার মাঠে অ্যালেক্স সাজি

Spread the love

বাবান আদক, কলকাতা: আসন্ন ডুরান্ড কাপ এবং আইএসএল-এর কঠিন লড়াইয়ের আগে এবার নিজেদের প্রস্তুত করার কাজে পুরোদমে নেমে পড়ল মোহনবাগান (Mohun Bagan )। আর সেই…

mohun-bagan-training-panagiotis-dilberis-alex-saji-first-session

বাবান আদক, কলকাতা: আসন্ন ডুরান্ড কাপ এবং আইএসএল-এর কঠিন লড়াইয়ের আগে এবার নিজেদের প্রস্তুত করার কাজে পুরোদমে নেমে পড়ল মোহনবাগান (Mohun Bagan )। আর সেই প্রস্তুতির শুরুতেই সবুজ মেরুন শিবিরে দেখা গেল এক নতুন যুগের ছবি। মোহনবাগান (Mohun Bagan )মাঠে অনুশীলনের রাশ সম্পূর্ণ নিজের হাতে তুলে নিলেন দলের নতুন কোচ প্যানাগিওটিস ডিলমপেরিস। একই দিনে সবুজ মেরুন জার্সিতে প্রথমবার অনুশীলনে যোগ দিলেন নয়া রিক্রুট অ্যালেক্স সাজি (Alex Saji)।

গ্রিক স্ট্র্যাটেজিস্ট ডিলমপেরিস এদিন মাঠে পা রেখেই নিজের কাজের ধরন স্পষ্ট করে দিয়েছেন। প্রথম দিনের অনুশীলন হলেও কোনও রকম ঢিলেমি বরদাস্ত করতে রাজি নন তিনি। খেলোয়াড়দের ফিটনেস থেকে শুরু করে বল পজেশন এবং ছোট পাসের ফুটবল সব দিকেই কড়া নজর ছিল এই অভিজ্ঞ কোচের। হুইসেল মুখে নিয়ে গোটা মাঠ চষে বেড়ালেন, কথা বললেন ফুটবলারদের সঙ্গে, বুঝিয়ে দিলেন নিজের ফুটবল দর্শনের প্রাথমিক পাঠ। ডুরান্ড কাপের আগে হাতে সময় খুব বেশি নেই, বিশেষ করে ২৫ জুলাইয়ের ডার্বি মহারণের আগে দলকে ট্যাকটিকালি গুছিয়ে নেওয়াই এখন ডিলমপেরিসের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে, এদিন মোহনবাগান (Mohun Bagan )সমর্থকদের অন্যতম বড় আকর্ষণ ছিলেন অ্যালেক্স সাজি।(Alex Saji) রক্ষণের এই নির্ভরযোগ্য ফুটবলার এদিনই প্রথম সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে অনুশীলনে নামলেন। ভারতীয় ঘরোয়া ফুটবলে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন সাজি (Alex Saji)। মোহনবাগানের (Mohun Bagan )রক্ষণভাগকে আরও নিশ্ছিদ্র এবং সঙ্ঘবদ্ধ করতে তাঁর ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রথম দিনের অনুশীলনে কোচ ডিলমপেরিসের নির্দেশ মেনে পুরোদমে গা ঘামাতে দেখা গেল তাঁকে। সতীর্থদের সঙ্গে বোঝাপড়া তৈরি করার কাজটাও শুরু করে দিলেন এই ডিফেন্ডার। নতুন মরশুমে সাফল্যের সরণিতে হাঁটতে যে সবুজ মেরুন শিবির এখন থেকেই মরিয়া, প্রথম দিনের অনুশীলন যেন প্রমাণ করে দিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *