তেহরান জানিয়ে দিল, বল ওয়াশিংটনের কোর্টে!
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থায়ী যুদ্ধবিরতির পথে হাঁটতে চেয়েই ওয়াশিংটনে ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। কিন্তু ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রস্তাবটি খতিয়ে দেখছেন ঠিকই, কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে বলে তাঁর মনে হয় না। শনিবার দক্ষিণ ফ্লোরিডায় এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে ট্রাম্প বলেন, ‘যদি তারা দুর্ব্যবহার করে, যদি তারা খারাপ কিছু করে, কিন্তু আমরা দেখে নেব। এমনটা ঘটার সম্ভাবনা অবশ্যই আছে। আবারও বলছি, তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু তারা বিধ্বস্ত। তাদের নেতা কে, তা বুঝতে তাদের হিমশিম খেতে হচ্ছে। আসলে, তারা জানে না তাদের নেতা কে, কারণ তাদের নেতা আর বেঁচে নেই।’