ওডেসা বন্দরে রুশ হামলায় চার ভারতীয়ের মৃত্যু, তলব রুশ কূটনীতিক - 24 Ghanta Bangla News
Home

ওডেসা বন্দরে রুশ হামলায় চার ভারতীয়ের মৃত্যু, তলব রুশ কূটনীতিক

Spread the love

নয়াদিল্লি: ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে এক বাণিজ্যিক জাহাজে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে চার ভারতীয় নাবিকসহ মোট ১০ জনের মৃত্যুর ঘটনায় তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া জানাল ভারত। এই…

নয়াদিল্লি: ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে এক বাণিজ্যিক জাহাজে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে চার ভারতীয় নাবিকসহ মোট ১০ জনের মৃত্যুর ঘটনায় তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া জানাল ভারত। এই মর্মান্তিক ঘটনার পরই নয়াদিল্লিতে নিযুক্ত রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে (CDA) তলব করেছে বিদেশ মন্ত্রক (MEA)। পাশাপাশি, এই হামলার তীব্র নিন্দা করে বেসামরিক নাগরিক ও বাণিজ্যিক জলযানের নিরাপত্তাকে সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, গত ১৯ জুলাই সন্ধ্যায় ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় তুরস্কের মালিকানাধীন এবং গিনি-বিসাউয়ের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি গোল্ডেন লিও’ (MV Golden Leo)-র ওপর হামলা চালানো হয়। ওই জাহাজে ১৭ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ৫ জন ভারতীয় নাগরিক ছিলেন। মর্মান্তিক এই হামলায় ৪ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন এবং অপর ১ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, ওডেসা ছাড়ার সময় জাহাজটিকে লক্ষ্য করে তিনটি রুশ ক্রুজ মিসাইল (Kh-59/Kh-69) ছোঁড়া হয়েছিল। যার মধ্যে একটি সরাসরি জাহাজের ডান দিকে আঘাত হানায় আগুন ধরে যায়। কিয়েভ পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় চার ভারতীয় সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৮ জন নাবিককে ওডেসার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাশিয়ার সাফাই

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে, ইউক্রেনীয় সেনার স্বার্থে ব্যবহৃত বন্দর এবং জাহাজের ওপরই তারা নিয়মিত হামলা চালিয়ে আসছে। ওডেসা বন্দরের কাছাকাছি এলাকায় সামরিক কার্গো বহনকারী দুটি বাল্ক ক্যারিয়ারকে নিশানা করা হয়েছিল বলেই জানিয়েছে মস্কো।

ভারতের কঠোর অবস্থান

ঘটনার তীব্র নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাণিজ্য ও বেসামরিক নাগরিকদের যাতায়াতে বাধা সৃষ্টি করা এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহত ভারতীয় নাবিকের দ্রুত আরোগ্য কামনা করেছে দিল্লি। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সবরকমের সাহায্যের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস, মিথেন গ্যাস লিক হয়ে মৃত অন্তত ৭ শ্রমিক

শাহী সফর শেষেই সীমান্তে লাগল সেন্সর! বেড়ায় হাত দিলেই বিপদে পড়বে অনুপ্রবেশকারী

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *