Weekly Horoscope: ২৫ জুলাইয়ের আগেই মালামাল হয়ে যাবে এই দুই রাশি, কাদের হবে পদোন্নতি? | Weekly astrology great fortune for gemini and cancer from july 19 to 25
তালিকায় আপনার রাশি নেই তো?Image Credit: Free pik
জুলাই মাসের মাঝামাঝি সময়ে গ্রহের ফেরে বদলে যেতে চলেছে বহু মানুষের ভাগ্য। বিশেষ করে ২৫ জুলাইয়ের মধ্যে দুই রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আগামী ৭ দিন এই দুই রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে যেমন কেটে যাবে পারিবারিক জট, তেমনই অন্যদিকে আর্থিক ও কর্মক্ষেত্রে খুলবে নতুন সম্ভাবনার দরজা। তালিকায় আপনার রাশি নেই তো?
মিথুন রাশি
মিথুন রাশি (Gemini)-র জাতকদের জন্য সপ্তাহের শুরুটা হচ্ছে একরাশ স্বস্তি নিয়ে। বেশ কিছুদিন ধরে পরিবার ও আত্মীয়দের সঙ্গে যে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য চলছিল, তার অবসান ঘটবে এই সপ্তাহে। সন্তানদের কোনও বিশেষ সৃজনশীল বা শৈল্পিক সাফল্যতে আপনি গর্ববোধ করবেন। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতামতকে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যার ফলে কোনও বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। শেয়ার বাজারে যারা যুক্ত, তাঁদের জন্য বিচক্ষণ বিনিয়োগ ভাল রিটার্ন এনে দেবে। পুরনো দেনা মিটে যাওয়ায় মানসিক চাপ অনেকটাই হালকা হবে। তবে চাকরিজীবীদের একটু সতর্ক থাকতে হবে। সহকর্মীদের কানভাঙানির কারণে বসের সঙ্গে সামান্য দূরত্ব তৈরি হতে পারে, যা পদোন্নতিতে বাধা দিতে পারে। শিল্পী ও সঙ্গীতশিল্পীদের ক্ষেত্রে কিছুটা আর্থিক টানাপোড়েন দেখা দিলেও, তাঁদের সৃজনশীলতা বজায় থাকবে। ধর্মীয় ও সামাজিক কাজে মন দেওয়ার পাশাপাশি হঠাৎ কোনও শুভ অনুষ্ঠানের আমন্ত্রণ আপনার সামাজিক যোগাযোগ আরও বাড়িয়ে দেবে।
কর্কট রাশি:
কর্কট রাশি (Cancer)-র জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটি নতুন আশার আলো নিয়ে আসছে, বিশেষ করে পড়ুয়া, ক্রীড়াবিদ ও শিল্পীদের জন্য। যারা কোনও বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় দিন গুনছিলেন, তাঁদের নাম মেধা তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে লড়াই কিছুটা বাড়বে। বিশেষ করে নতুন স্টার্টআপের জন্য ব্যাঙ্ক ঋণ পেতে বা সরকারি দপ্তরে কাগজের জট কাটানো বেশ ঝক্কির হবে। প্রতিযোগীরা বাজারে আপনার নামে কুৎসা রটানোর চেষ্টা করতে পারে, তাই অনলাইন ও অফলাইনে প্রচার দ্বিগুণ করা দরকার। তবে চাকরিজীবীদের জন্য সময়টা দারুণ। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ চমৎকার থাকবে এবং বসের থেকে কাজের প্রশংসা পাবেন। পারিবারিক সম্পত্তি নিয়ে পুরনো বিবাদ আলোচনার মাধ্যমে মিটে যাবে। যারা দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে ভুগছিলেন, তাঁরা আয়ের স্থায়ী এবং নতুন কোনও উৎসের সন্ধান পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় থাকবে এবং পরিবারে নতুন অতিথির আগমনের খবরে আনন্দের পরিবেশ তৈরি হবে।