T20 World Cup :ইডেনের দর্শকদের জন্য রাত পর্যন্ত বিশেষ পরিষেবা মেট্রোর ! - Bengali News | Kolkata Metro is giving extra metros on sunday - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup :ইডেনের দর্শকদের জন্য রাত পর্যন্ত বিশেষ পরিষেবা মেট্রোর ! – Bengali News | Kolkata Metro is giving extra metros on sunday

Spread the love

কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল ৭২ রানে জয় পেয়েছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। এই জয়ের ফলে রান রেট নামক আতঙ্ক থেকে পার পেয়েছে ভারত। ভারতের জন্য স্বস্তির খবর, রানে ফিরেছেন অভিষেক শর্মা, তিলক ভার্মা। গ্রুপ লিগে অপরাজিত হয়ে শেষ আটে প্রবেশের পর প্রথম ম্যাচেই হার জুটেছে ভারতের। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ভারত। আগামী ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারত। সেই ম্যাচের আগেই স্বস্তির খবর ক্রিকেটপ্রেমীদের জন্য।

চলতি বিশ্বকাপে প্রথমবারের জন্য ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে নামতে চলেছে সূর্য ব্রিগেড। স্বাভাবিকভাবেই, এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের। কারণ, এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে। জিতলেই সেমি ফাইনাল, হারলেই বিদায়। এমতাবস্থায় এই ম্যাচ নিয়ে আগ্রহ থাকবে দেশবাসীর। এর মধ্যেই স্বস্তির খবর শোনাল কলকাতা মেট্রো। ম্যাচ শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্য বেশিক্ষন ধরে পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো। শুধুমাত্র ব্লু-লাইনের যাত্রীরাই এই সুবিধা পেতে চলেছেন। বিশেষ এই মেট্রো পরিষেবা চলবে এসপ্ল্যানেড থেকে দক্ষিনেশ্বর পর্যন্ত। আরও একটি মেট্রো চলবে এসপ্ল্যানেড থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। দুটি ট্রেনই এসপ্ল্যানেড থেকে ছাড়বে রাত ১১টা ১৫ মিনিটে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, টিকিটের জন্য এসপ্ল্যানেড থেকেই টিকিট কাটা যাবে। প্রসঙ্গত, ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। শেষ হবে রাত সাড়ে ১০টায়।

ভারতীয় দল গ্ৰুপ পর্বে অপরাজিত হয়েই শুরু করেছিল। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার বিদায়ের দোরগোড়ায় ঠেলে দিয়েছিল ভারতকে। রান রেটে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেক পিছিয়ে গিয়েছিল ভারত। জিম্বাবোয়েকে হারিয়ে ভারতের বর্তমান রান রেট -০.১০। সেখানেই ক্যারিবিয়ানদের +১.৭৯। এই ম্যাচ এখন কার্যত কোয়ার্টার ফাইনাল। দুই দলের মধ্যে যে জিতবে, সে চলে যাবে শেষ চারে। অন্য দলের বিদায় ঘটে যাবে বিশ্বকাপ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *