Breaking News Live: CJP সংসদ অভিযান রুখতে রাজধানীতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ
মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৫ জনের
রবিবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মধ্যপ্রদেশে মৃত্যু হলো পাঁচ জনের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় ৪৫ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, হাতিনালা জলপ্রপাত দেখে ফেরার পথে ইন্দিরানগরের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন তারা। সেই সময়ে একটি গাড়ি দ্রুতগতিতে এসে পিষে দেয় তাঁদের। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
CJP সংসদ অভিযান রুখতে রাজধানীতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ
সোমবার CJP সংসদ অভিযানের কর্মসূচির কথা মাথায় রেখে দিল্লি পুলিশ ব্যাপক পুলিশ মোতায়েন করেছে। এর অংশ হিসেবে ৫,০০০-এরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আনা হয়েছে জলকামানও। এদিন থেকেই শুরু হতে চলেছে সংসদে বাদল অধিবেশন।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ধসের সতর্কতা জারি
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির লাল সর্তকতা। সোমবার ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। এর জেরে পার্বত্য এলাকায় ভূমিধস ও প্লাবনের আশঙ্কা রয়েছে। পরশু অর্থাৎ বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরে।