কাকলিরা কেন? প্রতীকী ওয়াকআউট একত্রে
তা সত্ত্বেও সংসদের বাদল অধিবেশনের আগের দিন, রবিবার কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদল বৈঠকে ওই সাংসদদের প্রতিনিধি হিসেবে দু’জনকে কেন আমন্ত্রণ জানানো হলো, সেই প্রশ্ন তুলে তার প্রতিবাদে বৈঠক থেকে কয়েক মিনিটের প্রতীকী ওয়াকআউট করল গোটা বিরোধী শিবির। কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, সিপিএম, জেএমএম, আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স, শিবসেনা (উদ্ধব) ও মমতাপন্থী তৃণমূল–সহ বিরোধী দলগুলি ওই প্রতীকী ওয়াকআউটে সামিল হয়। স্বভাবতই মমতাপন্থী তৃণমূল ওই ঘটনাকে নিজেদের জয় হিসেবে দেখছে।