Semiconductor in India: অসমের মরিগাঁও, গুজরাতের সানন্দ ও ধোলেরায় ৩ সেমিকন্ডাক্টর কারখানা চালু হতে যাচ্ছে – Bengali News | 3 Semiconductor Facotory is going to be Opened in India
৬০ বছর পর অবশেষে শুরু হতে চলেছে কাজ। যা বাস্তবায়িত হলে অনেকে বলছেন দেশে আসবে শিল্প বিপ্লব। ১৯৬২ সালে দেশে প্রথম সেমি-কন্ডাক্টর তৈরির কারখানা খোলার কথা হয়। যদিও সে পরিকল্পনা এতদিনেও দিনের আলো দেখেনি। অবশেষে অসমের মরিগাঁও এবং গুজরাতের সানন্দ ও ধোলেরায় একসঙ্গে ৩টি সেমিকন্ডাক্টর কারখানা চালু হতে যাচ্ছে। ভোটের আগে যেসবের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। অসমে কারখানা তৈরি করছে টাটারা। লগ্নি ২৭ হাজার কোটি। সরকার বলছে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ৩০ হাজার মানুষের কাজ হবে এ কারখানা থেকে। আর গুজরাতে তাইওয়ানের সংস্থা লগ্নি করবে প্রায় ১ লক্ষ কোটি টাকা। সেখানেও প্রচুর কাজের সুযোগ তৈরি হবে।