২৫ তারিখের মধ্যে সব তথ্য ইসিতে: ঋতব্রত
২৫ তারিখের মধ্যে সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেওয়া হবে—এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রকৃত প্রতিনিধিত্ব কারা করছে–এই বিতর্কে তৃণমূলের কালীঘাট শিবির এবং বিদ্রোহী শিবির নির্বাচন কমিশনে প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছে। পরবর্তী সময়ে কমিশন বিদ্রোহী শিবিরের কাছে আরও তথ্য চেয়ে পাঠায়। ঋতব্রত রবিবার দিল্লিতে ছিলেন। নির্বাচন কমিশন সংক্রান্ত কিছু কাজকর্ম তিনি করেছেন বলেই বিদ্রোহী শিবির সূত্রে খবর। ঋতব্রত বলেছেন, ‘নির্বাচন কমিশন আমাদের ২৫ তারিখ পর্যন্ত সময় দিয়েছে। তার মধ্যে কমিশন যে বিষয়গুলি জানতে চেয়েছে সেই সংক্রান্ত উত্তর আমরা কমিশনের কাছে পৌঁছে দেবো।’ ২ জুলাই বিদ্রোহী শিবির প্রথম নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গেদেখা করেছিল।