বরাহনগরে উলটে গেল গামলা! জিতল বিজেপির সজল
কলকাতা: সকাল থেকেই বাংলায় শুরু হয়েছিল গেরুয়া ঝড়। সেই ঝড়ে তৃণমূল কার্যত উড়ে গিয়েছে। (Sajal Ghosh)দুই অংক থেকে তিন অংকে পৌঁছতে পারেনি ১৫ বছরের শাসক দল। সেই জয় …
কলকাতা: সকাল থেকেই বাংলায় শুরু হয়েছিল গেরুয়া ঝড়। সেই ঝড়ে তৃণমূল কার্যত উড়ে গিয়েছে। (Sajal Ghosh)দুই অংক থেকে তিন অংকে পৌঁছতে পারেনি ১৫ বছরের শাসক দল। সেই জয় অব্যাহয় রয়েছে বরাহনগর কেন্দ্রে। এই কেন্দ্রেও জিতল বিজেপি। জিতলেন সজল ঘোষ। সজলের কাছে হলে পানি পেলেন না তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা।
নির্বাচনের প্রচারে গিয়ে বিতর্ক উস্কেছিলেন সায়ন্তিকা। বরাহনগরে জল কেন জমে তার উত্তর দিতে গিয়ে সায়ন্তিকে বলে ফেলেন বরাহনগর এলাকা অনেকটা গামলার মত। জল জমবেই। কিন্তু তার এই উত্তরে সেদিন খুশি হতে পারেনি বরাহনগরের মানুষ ট্রোলিং তো বটেই তার সঙ্গে নির্বাচনেও বরাহনগরের মানুষ উল্টে দিয়েছে তৃণমূলের গামলা। সজলের ঝোড়ো ব্যাটিংয়ে রীতিমত চোখে সর্ষেফুল দেখে বিদায় নিলেন বাংলা ছবির দুঁদে নায়িকা এবং তারচেয়েও বড় রাজনীতিবিদ সায়ন্তিকা।
বরাহনগরের রাস্তায় রাস্তায় আজ উল্লাসের বন্যা। বিজেপি কর্মী-সমর্থকরা ফুল, মিষ্টি আর গেরুয়া আবিরে পরিবেশ সরগরম করে তুলেছেন। এক স্থানীয় বাসিন্দাদের মতে সায়ন্তিকা গামলার কথা বলে বরাহনগরের মানুষকে অপমান করেছিলেন। আজ মানুষ গামলা উলটে দিয়েছে। এটা শুধু জয় নয়, সম্মানের লড়াই ছিল। অন্যদিকে ঘরের ছেলে সজল ঘোষকে তাদের মনে হয়েছে অনেক বেশি ভরসা যোগ্য তাই মানুষ তাঁকে বেছে নিয়েছে।”
আরও দেখুনঃ ‘এবার অবসর নিন মমতা!’ জিতেই বিবৃতি শুভেন্দুর
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বরাহনগরের ফলাফল রাজ্যের সামগ্রিক ছবির সঙ্গে মিলে যাচ্ছে। তৃণমূল দুই অঙ্কেও পৌঁছাতে পারেনি। জঙ্গলমহল থেকে শুরু করে কলকাতার উপকণ্ঠ সর্বত্রই পরিবর্তনের হাওয়া। বরাহনগরের মতো এলাকায় যেখানে তৃণমূলের শক্তি ছিল, সেখানেও ধস নেমেছে। সায়ন্তিকার মতো তারকা প্রার্থীদের ওপর নির্ভর করেও আর কাজ হয়নি।
সজল ঘোষ নিজে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি, কিন্তু তাঁর সমর্থকরা বলছেন, “এবার সত্যিকারের কাজ দেখাবেন।” অন্যদিকে সায়ন্তিকা শান্তভাবে হার মেনে নিয়েছেন বলে জানা গেছে। তবে তাঁর প্রচারের সেই “গামলা” মন্তব্য এখন বরাহনগরের রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে রইল।