Samik Bhattacherjee: 'হাতে গেরুয়া পতাকা-মাথায় গেরুয়া আবির লাগিয়ে আক্রমণ করলেই ব্যবস্থা নিন' - Bengali News | Samik Bhattacherjee give message to BJP Worker not to Attack TMC Party Office - 24 Ghanta Bangla News
Home

Samik Bhattacherjee: ‘হাতে গেরুয়া পতাকা-মাথায় গেরুয়া আবির লাগিয়ে আক্রমণ করলেই ব্যবস্থা নিন’ – Bengali News | Samik Bhattacherjee give message to BJP Worker not to Attack TMC Party Office

Spread the love

কলকাতা: একুশের ভোট পরবর্তী হিংসার কথা সকলের মনে আছে। বিরোধীদের ঘর জ্বালানো থেকে খুন কী কী হয়নি। গুচ্ছ-গুচ্ছ অভিযোগ সামনে এসেছিল তৎকালীন শাসকদলের বিরুদ্ধে। তবে ছাব্বিশের ভোটের আগে যেন তেমনটা না হয়। সেই বার্তাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য বলেন, “পার্টি কোনও অবস্থাতেই ভোট পরবর্তী হিংসা গ্রহণ করবে না। সমস্ত জায়গায় হাত জোড় করে অনুরোধ করছি পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানোর জন্য। পশ্চিমবঙ্গের ঔদ্ধত্যের অবদানের জন্য মানুষ এই রায় দিয়েছেন। মানুষের এই রায়দানের প্রতি শ্রদ্ধা জানান। মানুষের মর্যাদা রক্ষা করুন। এই জয় গণতন্ত্রের জয়। আমরা প্রশাসন পুলিশকে বার্তা দিচ্ছি, যেখানে হিংসার ঘটনা দেখবেন কোনও রং দেখবেন না কঠোর ব্যবস্থা নেবেন। হাতে গেরুয়া পতাকা-মাথায় গেরুয়া আবির লাগিয়ে কিংবা বিজেপির পতাকা নিয়ে পরিচিত যত বড়ই বিজেপি নেতা হোক কোনও জায়গায় আক্রমণ করলে কড়া পদক্ষেপ করবেন।”

তবে, শমীক একা নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই বার্তা দিয়েছেন ভোট পরবর্তী হিংসা নিয়ে। এর থেকে বিরত থাকতে বলেছেন বিজেপির শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তবে বাস্তবের চিত্র ভিন্ন। বিজেপির আসন সংখ্যা বাড়ার পর থেকেই দিকে দিকে তৃণমূলের উপর আক্রমণের খবর প্রকাশ্যে এসেছে। কোথাও তাঁদের পার্টি অফিস দখল কোথাও মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে। মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূলের পঞ্চায়েত উপ প্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ। বহরমপুরে তৃণমূলের একাধিক কার্যালয় ভাঙচুর। অভিযোগে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই রাতের অন্ধকারে তাণ্ডব চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *