ভোল বদলাচ্ছে সল্টল‍েকের সরকারি হাসপাতাল - 24 Ghanta Bangla News
Home

ভোল বদলাচ্ছে সল্টল‍েকের সরকারি হাসপাতাল

Spread the love

স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, হাসপাতালে নতুন করে চালু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছ’টি বিভাগ— ক্যান্সার, স্নায়ুরোগ, গ্যাস্ট্রো–এন্টেরোলজি, নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক ও জেরিয়াট্রিক। একই সঙ্গে এনসিভি (নার্ভ কন্ডাকশন ভেলোসিটি) স্টাডি, ইইজি (ইলেকট্রো–এনসেফালোগ্রাফি) ও ইএমজি (ইলেকট্রো–মায়োগ্রাফি)-র মতো জটিল ও ব্যয়বহুল স্নায়ুরোগের পরীক্ষার সব রকম আধুনিক ব্যবস্থা থাকবে এখানে। ফলে প্রবীণ রোগীদের স্ট্রোক বা স্নায়ুর সমস্যায় এই হাসপাতালেই পরিষেবা মিলবে। বর্তমানে এই হাসপাতালে ১০৬টি বেড। রোগীর চাপ ও চাহিদার কথা ভেবে খুব তাড়াতাড়ি আরও ৫০টি বেড বাড়ানো হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *