ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, ছবি তুলে ব্ল্যাকমেলও, ২ ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, ছবি তুলে ব্ল্যাকমেলও, ২ ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

Spread the love

বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালত গত সপ্তাহে হুগলির মগরা থানাকে অভিযুক্তদের গ্রেপ্তারের ব্যাপারে তৎপরতা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। হাইকোর্টে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও অভিযুক্ত দুই ক্রিকেটারের পক্ষে সওয়াল করার জন্য কোনও আইনজীবী শুনানিতে ছিলেন না। শুনানির পরে আদালতের নির্দেশ, অভিযোগকারিণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি যাতে ছড়িয়ে না–পড়ে, সেই লক্ষ্যে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে তাঁদের ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করতে হবে। নির্যাতিতার অভিযোগ, তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি অভিযুক্তদের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত রয়েছে। এ নিয়ে মগরা থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। কিন্তু অভিযুক্তদের কাছ থেকে ওই বৈদ্যুতিন সরঞ্জাম উদ্ধার করা যায়নি, এমনটাইঅভিযোগ। ফলে, ওই ছবি আরও বেশি করে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তরুণীর আইনজীবী রণদেব সেনগুপ্ত ও আকাশ গঙ্গোপাধ্যায় আদালতে জানান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *