গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে শাহ-নীতিন, বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার? - 24 Ghanta Bangla News
Home

গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে শাহ-নীতিন, বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার?

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বুধবার রাতে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি নীতিন নবীন এবং দলের সংগঠনের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। আগামী ২০ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে এই বৈঠক ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এই বিষয়টি নিয়ে সরকার বা শাসকদল বিজেপির তরফে কিছু বলা হয়নি। তবে জল্পনা— তা হলে কি বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার?

গত কয়েক দিন ধরেই জাতীয় রাজনীতিতে শোনা যাচ্ছে, বাদল অধিবেশনের আগেই মন্ত্রিসভায় রদবদল করতে পারেন মোদী। মন্ত্রী হিসেবে শপথ নিতে পারে অন্তত ৭-৮ জন সাংসদ। সে ক্ষেত্রে বাদও পড়বেন কয়েক জন। সেই তালিকায় বিজেপির শীর্ষ নেতারা রয়েছেন। আবার নীতিন সভাপতি হওয়ার পরে ৬-৭ মাস কাটতে চলল। শোনা গিয়েছে, মন্ত্রিসভার সঙ্গে বিজেপির সাংগঠনিক রদবদলও হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *