BSF: ছেলেটার হাঁটা-চলা ছিল সন্দেহজনক, বিএসএফ পাকড়াও করতেই বেরিয়ে এল সেইগুলো - Bengali News | BSF Detain One Bangladeshi Gold Smuggler From Border In Murshidabad - 24 Ghanta Bangla News
Home

BSF: ছেলেটার হাঁটা-চলা ছিল সন্দেহজনক, বিএসএফ পাকড়াও করতেই বেরিয়ে এল সেইগুলো – Bengali News | BSF Detain One Bangladeshi Gold Smuggler From Border In Murshidabad

বিএসএফ-এর হাতে গ্রেফতারImage Credit source: Tv9 Bangla

মুর্শিদাবাদ: মাঠ থেকে বাড়ি ফিরছিলেন এক যুবক। দেখে বোঝার উপায় নেই ভিতর ভিতর ছিল এমন ছক। তবে বিএসএফ-এর কড়া নজর এড়িয়ে বেরিয়ে যাওয়ার উপায় নেই। যুবককে আটক করতেই চক্ষু প্রায় চড়কগাছ হওয়ার জোগাড়। ওই যুবকের জুতোর ভিতর থেকে বেরিয়ে এল সোনা। হাতেনাতে ধরলেন বিএসএফ(BSF) আধিকারিকরা।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গী থানার অন্তর্গত ফরাজীপাড়া এক নম্বর বিওপিতে। বিএসএফ সূত্রে খবর, জলঙ্গীর ১৪৬ নম্বর ব্যাটেলিয়ান ফরাজীপাড়া বিওপি এক নম্বর পয়েন্ট সীমান্ত এলাকায় টহলদারি চলছিল। সেই সময় এক যুবক মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। তাঁকে দেখে সন্দেহ হয়। এরপর আটক করে তাঁকে। অভিযুক্তের কাছ থেকে তল্লাশি চালিয়ে তার জুতোর ভিতর থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ।

শুধু তাই নয়, তার কাছ থেকে আরও তল্লাশি চালিয়ে একটি মোবাইল ফোন, ভারতীয় ৭৪০ টাকা ও তার পরিচয় পত্র পাওয়া গিয়েছে। পাশাপাশি একটি বাইক উদ্ধার করা হয়েছে। এরপর তাকে গ্রেফতার করে বিএসএফ। কার্যত, বাংলাদেশ থেকে সোনা ভারতে নিয়ে আসার ছক ভেস্তে দেয় জলঙ্গির ১৪৬ নম্বর ব্যাটালিয়ন। বিএসএফ সূত্রে ধৃত যুবকের নাম জানা যায়, আমিনুল মোল্লা। তিনি জলঙ্গি ব্লকের বাসিন্দা। সোনা সহ ওই পাচারকারীকে কাস্টমসের হাতে তুলে দেয় বলে জানা যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *