‘আরাধ্যার জন্যই… অভিষেক ঐশ্বর্যর সম্পর্ক ভেঙেছে আগেই’, কোন সত্যি এল সামনে? – Bengali News | A celebrity astrologer predicted that Abhishek Bachchan and Aishwarya Rai’s marriage may end due to a lack of love
ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে আলোচনা চলছেই। শোনা যাচ্ছে, তাঁদের ডিভোর্স হচ্ছে। তাঁদের সম্পর্ক নিয়ে নতুন নতুন তথ্য উঠে আসছে প্রতিদিন। কয়েক দিন আগেই জন্মদিন গিয়েছে ঐশ্বর্যর। ৫১ বছর বয়সে পা দিয়েছেন অভিনেত্রী। ১ নভেম্বর সারা দিন সকলের নজর ছিল অভিষেকের সমাজমাধ্যমের পাতায়। কিন্তু সারাদিনে অভিনেতার তরফ থেকে আসেনি কোনও পোস্ট। তার পর থেকেই আরও জোড়াল তাঁদের বিয়ে ভাঙার জল্পনা। এই পরিস্থিতিতে প্রকাশ্যে আরও এক চাঞ্চল্যকর তথ্য়। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল আরও এক ভিডিয়ো। অনেক দিন আগেই নাকি জ্যোতিষী বলে দিয়েছিলেন ঐশ্বর্য-অভিষেকের বিয়ে টেকার নয়।
তারকা জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি অনেক দিন আগেই নাকি তারকা দম্পতির ভবিষ্যদ্বানী করে দিয়েছিলেন। তিনি নাকি অনেক দিন আগেই জানিয়েছিলেন ঐশ্বর্য-অভিষেকের বিয়ে কোনও দিনই টিকবে না। শুধুমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনের জন্য যত দিন পারবেন তাঁরা টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কিন্তু তাঁদের সম্পর্ক টিকিয়ে রাখা খুবই মুশকিল। শেষ পর্যন্ত পরস্পরের প্রতি ভালবাসা হারানোর জন্যই সম্পর্ক ভাঙবে তাঁদের। শোনা গিয়েছিল ঐশ্বর্যর মাঙ্গলিক দশা থাকার জন্য বিয়ের আগে অনেক পুজো আচ্ছা করেছিলেন তাঁরা। সেই সময় তাঁদের অনেকেই বলেছিলেন যে বিয়ে টিকবে না। কিন্তু ১৬ বছর চুটিয়ে তাঁরা সংসার করেছেন। গত কয়েক মাসে তাঁদের দুজনের মধ্যে ঠিক কী সমস্যা হয়েছে সেই উত্তর অবশ্য অধরা।