নেশামুক্তি কেন্দ্রের জন্যে অভিন্ন এসওপি রাজ্যের
গত মঙ্গলবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, রাজ্যের সব ড্রাগ ডি-অ্যাডিকশন সেন্টারে এই এসওপি কার্যকরী করতে হবে। পাশাপাশি এর বাস্তবায়নে কেন্দ্রীয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)–র কলকাতা জ়োনাল ইউনিট এবং রাজ্যের মহিলা, শিশুবিকাশ ও সমাজকল্যাণ দপ্তর-সহ সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতাও চাওয়া হয়েছে। স্বাস্থ্য–আধিকারিকদের মতে, মাদকাসক্তি শুধুমাত্র চিকিৎসার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানসিক, পারিবারিক ও সামাজিক নানা সমস্যা। তাই নতুন এসওপি-তে চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিং, রিহ্যাব, সমাজের মূলস্রোতে ফেরা এবং চিকিৎসার পরে নিয়মিত ফলো-আপের উপরে সমান জোর দেওয়া হয়েছে।