‘লিস্টে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়’, বাংলার ‘সার’ মামলায় বার্তা সুপ্রিম কোর্টের - 24 Ghanta Bangla News
Home

‘লিস্টে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়’, বাংলার ‘সার’ মামলায় বার্তা সুপ্রিম কোর্টের

Spread the love

এই সময়: স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (সার) জেরে যাঁদের নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা রেশন, অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠল সুপ্রিম কোর্টে। শুক্রবার বাংলার ‘সার’ সংক্রান্ত মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে। সেখানে অন্যতম মামলাকারী প্রসেনজিৎ বসুর তরফে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন ও নেহা রাঠি জানান, রাজ্যের বিভিন্ন অ্যাপিলেট ট্রাইব্যুনালে প্রায় ৩৪ লক্ষ আবেদন বিচারাধীন রয়েছে। তার মধ্যে মাত্র ৩৮ হাজার আবেদনের নিষ্পত্তি এখনও হয়েছে। এখনও পর্যন্ত যে ক’টি আপিলের শুনানি হয়েছে, তার মধ্যে ৭০ শতাংশের ক্ষেত্রেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই প্রক্রিয়া আরও দ্রুত করার আর্জি জানান আইনজীবীরা।শঙ্করনারায়ণন জানান, গত মে মাস থেকে রাজ্য সরকার অন্তত তিনটি নির্দেশিকা (পিডিএস, অন্নপূর্ণা যোজনা এবং জাতিগত শংসাপত্র যাচাইকরণ) জারি করেছে। ‘সার’ প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের একটা বড় অংশই প্রান্তিক এবং আর্থিক ভাবে দুর্বল। ফলে তাঁরা সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *