মেসিদের কাছে ‘অপয়া’, কে বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব নেওয়া রেফারি? - 24 Ghanta Bangla News
Home

মেসিদের কাছে ‘অপয়া’, কে বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব নেওয়া রেফারি?

Spread the love

স্লাভকো ভিনচিচের বয়স ৪৬ বছর। এ বার বিশ্বকাপ ফাইনালে তাঁর সহকারী রেফারি হিসেবে থাকবেন তাঁরই দেশের তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজ়ার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন কাতারের মহম্মদ আলকালাফ।

অন্যভাবে ফাইনালের রেফারির নাম ঘোষণা

FIFA নিজেদের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করে। যেখানে দেখা যায়, একটা ঘরে সব রেফারিরা বসে আছেন। সামনে একটা স্ক্রিন। সেখানে ফাইনালের রেফারি হিসেবে ভিনচিচের নাম ঘোষণা হতেই তিনি আনন্দে লাফিয়ে ওঠেন এবং তাঁর সতীর্থরা তাঁকে জড়িয়ে ধরেন। আবেগঘন মুহূর্তে তাঁকে কাঁদতেও দেখা যায়। এই প্রথমবার FIFA রেফারির নাম ঘোষণার মুহূর্তের ভিডিয়ো শেয়ার করল সোশ্যাল মিডিয়ায়।

FIFA-র রেফারিং বিভাগের প্রধান পিয়েরলুইজি কলিনা সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় ভিনচিচের নিয়োগ নিশ্চিত করে বলেন, ‘গোল্ডেন স্ট্রাইপস পরিহিত জার্সিতে নামা সত্যিই দারুণ অনুভূতির। আমি নিশ্চিত আপনারা আমার সঙ্গে একমত হবেন যে, ফাইনালের রেফারি হিসেবে স্লাভকো ভিনচিচকে পাওয়াটা অত্যন্ত ভালো খবর।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *