SIR: এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন বাড়ি-বাড়ি, অথচ সেই BLO-র নাম নেই তালিকায় - Bengali News | BLO Familys name not in 2002 voter list in hooghly - 24 Ghanta Bangla News
Home

SIR: এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন বাড়ি-বাড়ি, অথচ সেই BLO-র নাম নেই তালিকায় – Bengali News | BLO Familys name not in 2002 voter list in hooghly

Spread the love

বিএলওর পরিবারের নাম নেইImage Credit: Tv9 Bangla

হুগলি: বাড়ি-বাড়ি ঘুরে এসআইআর (SIR)-এর ফর্ম বিলি করছেন। অথচ সেই বিএলও (BLO)-রই পরিবারের সদস্যদেরই নাম নেই ২০০২-এর ভোটার তালিকায়। এই নিয়েই ইতিমধ্যে রাজনৈতিক টানাপোড়েন।

মূলত, এমন অনেক ভোটার রয়েছেন যাঁরা ২০০২ সালের আগে পরে ভোট দিয়েছেন, অথচ দেখা যাচ্ছে ২০০২ সালের শেষ এসআইআর সংশোধিত তালিকায় তাদের নাম নেই। যেমনটা হয়েছে চুঁচুড়ার ১৯৬ বুথের বিএলও অমিতা বিশ্বাসের ক্ষেত্রে। বিএলও অমিতা বিশ্বাসের শ্বশুর-শ্বাশুড়ি,ভাসুর, জা স্বামী কারোরই নাম ২০০২ সালের তালিকায় নেই।

অমিতা বলেন,”আমার শ্বশুর সমরেন্দ্র বিশ্বাস ৮৬ বছর বৃদ্ধ। পঞ্চাশ বছরের বেশি সময় ধরে কেওটার বাসিন্দা। বহু পুরোনো বাড়ি আমাদের নাম নেই ভোটার তালিকায়। অন্য নথি আছে সেগুলো দেখাতে পারব। কিন্তু অনেকে এমন আছে যাদের নথিই নেই। আমার নিজের ২০০২ সালে নাম নেই কারণ তখন বয়স হয়নি। মা বাবার আছে। আমারটা হয়ে যাবে। কিন্তু শ্বশুর বাড়ির কী হয়,দেখা যাক।”

বিএলও অমিতার স্বামী শুভেন্দু বিশ্বাস বলেন, “আমরা ২০০২ সালের আগে পরে ভোট দিয়েছি ২০০২ সালের লিস্টে নাম নেই।সমস্যা হচ্ছে যাদের কাগজ আছে তাদের ঠিক আছে, কিন্তু যাদের নেই তাদের কি হবে।২০০২ সালকে ধরা হচ্ছে তার আগের কেন হবে না।আমার স্ত্রী বিএলও,আর আমার পরিবারেই কারো নাম নেই।আমার বাবা সরকারি চাকরি করতেন তাই হয়তো কোনও অসুবিধা হবে না। কিন্তু যাঁদের কোন কারনে নথি হারিয়ে গেছে সেগুলো জোগাড় করা তাদের পক্ষে একটু সমস্যা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *