‘সোনম ফুংসুখ নয়’, বক্তব্যের পরেই আমির-সোনমের সাক্ষাতের ভিডিয়ো ভাইরাল
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যায়, ‘৩ ইডিয়টস’-এর শুটিং চলাকালীন সময়েই লাদাখে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করছেন আমির খান। দু’জনকে একসঙ্গে কথা বলতে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেও দেখা যায়। এই ভিডিয়ো সামনে আসতেই অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন, যদি চরিত্রটির সঙ্গে ওয়াংচুকের কোনও সম্পর্ক না-ই থাকে, তাহলে ছবির প্রস্তুতির সময় তাঁর সঙ্গে এই সাক্ষাতের তাৎপর্য কী ছিল?