Advisory for Indian Seafarers: হরমুজ প্রণালীতে একের পর এক হামলা, ভারতীয় নাবিকদের জন্য এল বড় নির্দেশ | Centre asks not to deploy indian seafarers until further notice after attacks on ships in strait of hormuz - 24 Ghanta Bangla News
Home

Advisory for Indian Seafarers: হরমুজ প্রণালীতে একের পর এক হামলা, ভারতীয় নাবিকদের জন্য এল বড় নির্দেশ | Centre asks not to deploy indian seafarers until further notice after attacks on ships in strait of hormuz

Spread the love

নয়া দিল্লি: আবারও উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালীর পথ (Strait of Hormuz)। ইরান এই জলপথ বন্ধ করার ঘোষণা করেছে আমেরিকার সঙ্গে ফের সংঘাত শুরু হওয়ার পরই।  হরমুজ প্রণালীতে কোনও বাণিজ্যিক জাহাজ ঢুকলেই তাতে হামলা চালাচ্ছে ইরানি সেনা। দুইদিন আগেও সংযুক্ত আরব আমিরশাহীর তেলের ট্যাঙ্কারে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (DGMA) সমস্ত জাহাজ মালিক, জাহাজ ম্যানেজার ও রিক্রুটমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস লাইসেন্স কোম্পানিগুলির জন্য নতুন অ্যাডভাইসরি জারি করেছে। তাদের বলা হয়েছে, পরবর্তী নোটিস না আসা পর্যন্ত কোনও জাহাজ, যেগুলি হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যাবে, সেই জাহাজে যেন কোনও ভারতীয় নাবিকদের পাঠানো না হয়। 

এক্স হ্যান্ডেলে পোস্ট করে ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মধ্য প্রাচ্যে প্রতিকূল ও ক্রমাগত খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে এবং ভারতীয় নাবিকদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে যাওয়া একাধিক জাহাজে হামলার পরই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। জাহাজ মালিক ও জাহাজ কোম্পানিগুলিকে আপাতত হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজে ভারতীয় নাবিকদের পাঠাতে বারণ করা হয়েছে।

একইসঙ্গে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও তার আশেপাশের জলপথে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। শিপিং কোম্পানিগুলিকে নেভিগেশনাল ওয়ার্নিং ও নিরাপত্তা পরিস্থিতির উপরে কড়া নজর রাখতে বলা হয়েছে। আন্তর্জাতিক জাহাজ ও বন্দর ফেসিলিটি সিকিউরিটি কোড মেনে চলতে বলা হয়েছে। যদি কোনও ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়, তাহলে সঙ্গে সঙ্গে ইনফরমেশন ফিউশন সেন্টার ও ডিজি কমিউনিকেশন সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *