যুদ্ধ থামাতে হয় কীভাবে? তার জন্য রয়েছে প্রফেশনাল ডিগ্রি কোর্স – Bengali News | How to stop war, There is a professional degree course for that
পৃথিবীতে তাঁরাই নতুন কিছু করতে পেরেছে যাঁরা স্রোতের উলটোদিকে হাঁটার সাহস দেখিয়েছেন। গতে বাঁধা পথে না হেঁটে নতুন কিছু করেছেন। তবে সব সময় আলাদা কিছু করার ইচ্ছা থাকলেও উপায় থাকে না। কারণ যথাযথ জ্ঞানের অভাব।
আবার অনেকেই হয়তো জানেনই না বিশ্বে এমন অনেক কোর্স আছে যা নিয়ে যে পড়াশোনা করা যেতে পারে এমনকি ডিগ্রি পাওয়া যায় তাই খুব কম লোকের জানা। এই প্রতিবেদনে রইল তেমন ৩ কোর্সের হদিস।
১। শান্তিতে ও সংঘাত নিরসনে মাস্টার্স (Master’s degree in peace and conflict studies)
সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের এই দু’বছরের মাস্টার্সটি আপনাকে ব্যক্তিগত বা সরকারি খাতে বিশেষজ্ঞ বা গবেষক হিসেবে গড়ে তুলবে। যুদ্ধের কারণ, শান্তির উপায়, আন্তর্জাতিক সংঘাত নিরসন ও বেসামরিক জনগণের সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন। বর্তমানের অশান্ত পরিস্থিতিতে এই কোর্সের গুরুত্ব বোধহয় তাই আরও বাড়বে।
২। পরিবেশবান্ধব প্রযুক্তিতে ব্যাচেলর বা মাস্টার্স (Bachelor’s or master’s degree in ecotechnology)
মিড সুইডেন বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব প্রযুক্তির উপর যে ব্যাচেলর বা মাস্টার্স কোর্স অফার করা হয়, তা গ্রিন বিজনেস ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ হতে চাইলে অপরিহার্য। উদ্যোগ, পরিবেশ ও প্রকৌশলে জ্ঞান অর্জন করে পরিবেশ সংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
৩। গেম ডিজাইনে ব্যাচেলর বা মাস্টার্স (Bachelor’s or master’s degree in game design)
গেম প্লেয়ার বা গেম ডিজাইনার হিসাবে বর্তমানে রয়েছে আকর্ষণীয় কেরিয়ারের সুযোগ। দেশ এবং বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ে গেমিং ও গেম ডিজাইন সম্পর্কে বিশেষ ও আধুনিক কোর্স রয়েছে। রয়েছে গেম ডিজাইন ও গ্রাফিক সম্পর্কে বিশেষ জ্ঞান।