যুব তৃণমূল নেতাকে খুঁটিতে বেঁধে হেনস্থা
পেশায় গৃহশিক্ষক তাপস প্রামাণিকের বাড়ি হাসনাবাদ পঞ্চায়েতের কালীবাড়ির ১৮ নম্বর বুথ এলাকায়। স্থানীয়দের দাবি, তৃণমূলের যুব নেতা হিসেবে এলাকায় দাপিয়ে বেড়াতেন তাপস। বাসিন্দাদের অভিযোগ, কলেজে ভর্তি করে দেওয়ার নাম করে টাকা নেওয়া, ভয় দেখিয়ে তৃণমূলের মিছিলে নিয়ে যাওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।