খিদিরপুরে যেতেই মমতাকে তুমুল চোটপাট ব্যক্তির, রেগে মুখ্যমন্ত্রী, সোজা বললেন……, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

খিদিরপুরে যেতেই মমতাকে তুমুল চোটপাট ব্যক্তির, রেগে মুখ্যমন্ত্রী, সোজা বললেন……, বাংলার মুখ

Spread the love

খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের পরে ঘটনাস্থলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ব্যক্তির কার্যত তর্কাতর্কি বেঁধে গেল। গলা উঁচিয়ে মুখ্যমন্ত্রীকে রীতিমতো চোটপাট করেন ওই ব্যক্তি। প্রাথমিকভাবে একেবারে শান্তভাবে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও ওই ব্যক্তি চোটপাট করতে থাকায় কিছুটা রেগে যান মমতা। তারইমধ্যে ওই ব্যক্তিকে চুপ করতে এবং শান্ত হতে বলেন স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। তবে তাতেও থামেননি ওই ব্যক্তি। মুখ্যমন্ত্রী শান্তভাবেই পুরো বিষয়টি সামলে নেন। সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, সরকারের তরফে নতুন করে বাজার তৈরি করা হবে। ততদিন নয়া জায়গায় অস্থায়ীভাবে দোকানদাররা বসবেন। তারপর নয়া বাজার যখন তৈরি করা হবে, তখন তাঁদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে। সেজন্য দোকানদারদের কোনও টাকা খরচ করতে হবে না। পুরো কাজটাই করবে রাজ্য সরকার। আর আপাতত যাঁদের দোকান পুরোপুরি ভষ্মীভূত হয়ে গিয়েছে, তাঁদের এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। যাঁদের দোকান আংশিকভাবে পুড়ে গিয়েছে, তাঁদের দেওয়া হবে ৫০,০০০ টাকা। অস্থায়ী জায়গায় যখন দোকানদাররা সরে যাবেন, তখনই সেই টাকা মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আর সেই বিষয়গুলিই যখন ঘোষণা করছিলেন মুখ্যমন্ত্রী, তখনই এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেন। শুরুতে শান্তভাবেই ওই ব্যক্তি কথা বলছিলেন। পরে কার্যত চোটপাট করতে শুরু করে দেন।

ব্যক্তি: এখন আমার বয়স ৮২ বছর। তাহলে তার সংসার কীভােবে চলবে?

মুখ্যমন্ত্রী: ভাই, দোকানে তো আমরা এসে লাগিয়ে দিয়ে যাইনি। তোমাদের নিজেদের অব্যবস্থাপনার জন্য আগুন লেগেছে। এখন সরকার যেটা করতে পারে, (সেটাই করবে)। সরকার নয়া বাজার করে দেবে। বিনা পয়সায় বাজার করে দেবে। তোমাদের পয়সা লাগবে না। যার জন্য তোমরা চিন্তা করছো। যতক্ষণ না নয়া বাজার তৈরি করছে, ততক্ষণ যাঁদের যা যা আছে, তা নিয়ে অস্থায়ী বাজারে….(মুখ্যমন্ত্রীর কথা শেষ করার আগেই ওই ব্যক্তি বলতে থাকেন….)

ব্যক্তি: যাদের দোকান পুড়ে গিয়েছে, তাদের ছয় মাস সংসারটা চলবে কীভাবে?

মুখ্যমন্ত্রী: তুমি অস্থায়ী দোকান করছো তো।

ব্যক্তি: কে?

মুখ্যমন্ত্রী: তোমাদের তো একটা জায়গায় অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে।

ব্যক্তি: করতে কতদিন লাগবে? ছয় মাস লাগবে?

মুখ্যমন্ত্রী: কে বলেছে তোমায়?

ব্যক্তি: আমি বলছি। ৩ মাস লাগবে?

মুখ্যমন্ত্রী: তুমি সব ঠিক করবে?

ব্যক্তি: তিন মাস সংসারটা কীভাবে চলবে?

মুখ্যমন্ত্রী: কে ভাই তুমি?

তারপরও

(বিস্তারিত পরে আসছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *