মেসি-বেলিংহ্যাম তর্কের নেপথ্যে কারণ কী? বিতর্ক নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের মিডফিল্ডার - 24 Ghanta Bangla News
Home

মেসি-বেলিংহ্যাম তর্কের নেপথ্যে কারণ কী? বিতর্ক নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের মিডফিল্ডার

Spread the love

ফাউল নিয়েই তর্ক, আর কিছু নয়

ম্যাচ শেষে বেলিংহ্যাম জানান, রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। তবে বিষয়টি যতটা বড় করে দেখা হচ্ছে, বাস্তবে ততটা কিছু নয়। বেলিংহ্যাম বলেন, ‘মেসির সঙ্গে কথোপকথন? আসলে আমরা একটি ফাউল নিয়ে তর্ক করছিলাম। এর মধ্যে গুরুতর কিছু ছিল না। সবাই হয়তো এটাকে বড় ঘটনা বানাবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি।’

ইংল্যান্ড তারকা আরও বলেন, ‘আমার মনে হয়েছিল এর আগে আমাদের পক্ষে একটি ফাউল দেওয়া উচিত ছিল। তখন মেসি আমাকে বলল, আমার উপর যে ফাউল হয়েছিল, সেটার কী হবে? আমি হেসে বলেছিলাম, তুমি তো যথেষ্ট শক্তপোক্ত, ওটা সামলে নিতে পারবে। আসলে ব্যাপারটা এর বেশি কিছু ছিল না।’ বেলিংহ্যামের কথায় পরিষ্কার, মাঠের উত্তেজনার মুহূর্তে যা হয়েছিল, তা খেলারই অংশ ছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *