Nadia: কারও গা পাকিয়ে উঠছে বমি, কারও পেটে ব্যথা, খিচুড়িই কি সর্বনাশ করল ওঁদের? - Bengali News | 50 person falling ill in nadia nakasipara - 24 Ghanta Bangla News
Home

Nadia: কারও গা পাকিয়ে উঠছে বমি, কারও পেটে ব্যথা, খিচুড়িই কি সর্বনাশ করল ওঁদের? – Bengali News | 50 person falling ill in nadia nakasipara

Spread the love

নাকাশিপাড়া: চলছিল ধর্মীয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই গিয়েছিলেন লোকজন। খেয়েছিলেন খাবার। আর তারপরই অসুস্থ হতে শুরু করেন একের পর এক। এলাকাবাসীর বক্তব্য, অনুষ্ঠানের খিচুড়ি খেয়ে এই বিপত্তি। অসুস্থদের পাঠানো হয়েছে হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার পাতপুকুর গ্রামে। খাদ্যে বিষক্রিয়ার ফলে সেখানে অসুস্থ প্রায় ৫০ জন। অসুস্থতার সংখ্যা ক্রমশ বাড়ছে বলে স্থানীয় সূত্রে খবর। আহতদের সকলকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেথুয়াডহরি হাসপাতালে। হাসপাতালে অসুস্থদের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই সরকারি হাসপাতালে চিকিৎসার পাশাপাশি গ্রামেও মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে পারে বলে জানা গেছে। কী কারণে এই সমস্যা তার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

লিটন শেখ নামে এক ব্যক্তি বলেন, “এক গ্রামবাসী বলেন, “গ্রামে একটা অনুষ্ঠান ছিল। সেইখানেই আমরা সকলে গিয়েছিলাম। খিচুড়ি দেওয়া হয়েছিল খেতে। তখনই অসুস্থ হয়ে পড়েন লোকজন। প্রায় পঞ্চাশের উপরে লোক অসুস্থ হয়ে পড়েছেন।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *