ছটপুজোয় সকাল-সন্ধ্যায় সূর্যকে অর্ঘ্য দেন কেন? Ei Samay - 24 Ghanta Bangla News
Home

ছটপুজোয় সকাল-সন্ধ্যায় সূর্যকে অর্ঘ্য দেন কেন? Ei Samay

Spread the love

ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় সূর্যকে পুজো

কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট মহাপর্বের সন্ধ্যার পুজো করার রীতি রয়েছে। এই দিন অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদনের রীতি রয়েছে। সূর্য যখন পশ্চিম আকাশে অস্তাচলে, তখন তাঁর লাল আভাকে সামনে রেখে ভক্তরা জল ও বিভিন্ন উপাচার দিয়ে অর্ঘ্য নিবেদন করেন।

জ্যোতিষ বিশ্বাস, ষষ্ঠী তিথিতে সূর্যের পাশাপাশি তাঁর বোন ষষ্ঠী দেবী বা ছট্টি  মাইয়ারও উপস্থিতি থাকে। সেই কারণেই এই দিন সূর্যের সঙ্গে ছট্টি মাইয়ার পুজো করা হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আরাধনা করা হয় বলেই নাম ছটপুজো। 

সপ্তমীর সকালে উদীয়মান সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দান 

ছটপুজোর পরের দিন অর্থাৎ সপ্তমী তিথিতে ভোরবেলা উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। শাস্ত্রীয় বিধান, সপ্তমী তিথির অধিপতি হলেন সূর্যদেব। ভবিষ্য পুরাণ-সহ বিভিন্ন পুরাণেও সপ্তমী তিথিতে সূর্য আরাধনার বিশেষ মাহাত্ম্যের উল্লেখ রয়েছে। তাই এই দিন সূর্যের পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস, সকালে সূর্যের আরাধনা করলে পরিবারে সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকে।

সন্ধ্যা ও সকালের পুজোর মূল পার্থক্য কী

ছটপুজোর সন্ধ্যার আরাধনায় সূর্যের পাশাপাশি ষষ্ঠী দেবী বা ছট্টি  মাইয়ার পুজো করা হয়। বিশেষত সন্তানের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনায় এই ব্রত পালন করা হয়। পরের দিন অর্থাৎ, সপ্তমী তিথিতে সূর্যের আরাধনা করা হয় সংসারের সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *