Priyanka Chopra Nick Jonas: বাড়িতে বউ, বাইরে একাধিক সম্পর্ক! বলিউডের ‘প্লেবয়’ অভিনেতার হাঁড়ি হাটে ভাঙলেন প্রিয়াঙ্কা | Priyanka Chopra and Nick Jonas Leak Bollywood Gossip: Who is the Actor with ‘Extracurricular Activities’?
বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন গ্লোবাল আইকন, কিন্তু বিটাউনের ভেতরের খবর রাখা তিনি মোটেও বন্ধ করেননি। বরং তাঁর চেয়েও এক কাঠি ওপরে আছেন তাঁর বিদেশি স্বামী নিক জোনাস! সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্টে এসে নিক ও প্রিয়াঙ্কা বলিউড তারকাদের অন্দরমহলের এমন কিছু হাঁড়ি হাটে ভেঙেছেন, যা নিয়ে নেটপাড়ায় রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে এক বলিউড অভিনেতার ‘ব্যক্তিগত কীর্তি’ নিয়ে প্রিয়াঙ্কার একটি মন্তব্য এখন তুমুল ভাইরাল।
পডকাস্টের আড্ডায় নিক জোনাস হাসতে হাসতে জানান, প্রিয়াঙ্কাকে বিয়ে করার পর তাঁর অন্যতম বড় লাভ হয়েছে ফ্রিতে বলিউডের গসিপ পাওয়া। বিগত আট বছরের দাম্পত্যে তিনি বিটাউনের বহু গোপন সম্পর্কের খবর জেনে গিয়েছেন। নিকের এই কথা শুনে প্রিয়াঙ্কাও মজা করে সায় দেন। দেশি গার্ল জানান, বলিউডের অনেক তারকার ব্রেক-আপের খবর খোদ প্রিয়াঙ্কাও জানেন না, যা নিক তাঁকে টেক্সট করে মনে করিয়ে দেন!
তবে আসল ধামাকাটি ঘটে যখন নিক জানান, তিনি এমন কিছু বলিউড অভিনেতার গল্প ট্র্যাক করতে ভালোবাসেন যাদের বৈবাহিক সম্পর্কের বাইরেও ‘এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজ’ বা অন্য সম্পর্ক রয়েছে। নিকের কথা শেষ হতে না হতেই প্রিয়াঙ্কা টিপ্পনী কেটে বলে ওঠেন, “হ্যাঁ, সেই একজন অভিনেতা, যার এমন একাধিক এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজ রয়েছে!”
এই মন্তব্য শোনার পর প্রিয়াঙ্কার ভাসুর কেভিন জোনাস কৌতুহলী হয়ে সেই অভিনেতার নাম জানতে চান। কিন্তু প্রিয়াঙ্কা অত্যন্ত চতুরতার সঙ্গে বিষয়টি এড়িয়ে গিয়ে হাসতে হাসতে বলেন, “নামটা এখন বলব না, দুপুরে লাঞ্চ করতে করতে বলব।” স্বভাবতই প্রিয়াঙ্কা কারও নাম খোলসা না করলেও, বলিপাড়ার সেই ‘প্লেবয়’ অভিনেতাটি কে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে। নিক আরও স্বীকার করেছেন যে, এই সমস্ত গোপন খবরের আপডেট রাখতে তিনি কিছু নামহীন বা অ্যানোনিমাস সোশাল মিডিয়া অ্যাকাউন্টও লুকিয়ে ফলো করেন!
ব্যক্তিগত জীবনের এই মজাদার গসিপের পাশাপাশি প্রিয়াঙ্কার পেশাদার জীবনও বেশ জমজমাট। খুব শীঘ্রই তাঁকে এস এস রাজামৌলির আগামী অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘বারাণসী’-তে মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ২০২৭ সালে মুক্তি পেতে চলা এই মেগা প্রজেক্টের হাত ধরেই দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় কামব্যাক করছেন পিগি চপস।