IND vs AUS: 'রকস্টার' রবীন্দ্র জাডেজাকে প্র্যাক্টিস ম্যাচে নামিয়ে বড় ইঙ্গিত! - Bengali News | Border Gavaskar Trophy: Ravindra Jadeja vs Washington Sundar in Pink Ball Practice Match ahead of Adelaide Test - 24 Ghanta Bangla News
Home

IND vs AUS: ‘রকস্টার’ রবীন্দ্র জাডেজাকে প্র্যাক্টিস ম্যাচে নামিয়ে বড় ইঙ্গিত! – Bengali News | Border Gavaskar Trophy: Ravindra Jadeja vs Washington Sundar in Pink Ball Practice Match ahead of Adelaide Test

Spread the love

পারথ টেস্টে ভারতের একাদশ বাছাই চমকে দিয়েছিল। প্র্যাক্টিস সেশন বা গুঞ্জন থেকে একটা বিষয় পরিষ্কার ছিল, এক স্পিনার খেলাবে ভারত। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও হর্ষিত রানার পেস আক্রমণ। সঙ্গে একজন পেস বোলিং অলরআউন্ডার নীতীশ রেড্ডি। একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অশ্বিন না রবীন্দ্র জাডেজা এই নিয়ে দ্বন্দ্ব ছিল। বিদেশের মাটিতে টেস্টে গত কয়েক বছরের পরিসংখ্যান বলবে, এক স্পিনারে অগ্রাধিকার পেয়েছেন রবীন্দ্র জাডেজা। পারথ টেস্টে যদিও মনে করা হয়েছিল, খেলানো হবে রবিচন্দ্রন অশ্বিনকে। অভিজ্ঞতা এবং প্রতিপক্ষর ব্যাটিং কম্বিনেশন থেকেই এই পরিকল্পনা। তবে একাদশে দুই সুপারস্টারের কেউ নয়, সুযোগ পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। গোলাপি টেস্টের আগে যেন প্র্যাক্টিস ম্যাচে ওয়াশিংটন সুন্দর বনাম রবীন্দ্র জাডেজার মহড়া দেখা গেল!

ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে টস জিতে বোলিং নিয়েছিল ভারতীয় টিম। সিরাজ, আকাশ দীপ, হর্ষিত, প্রসিধ কৃষ্ণর মতো পেসারদের পর আক্রমণে স্পিনার ওয়াশিংটন সুন্দর। ইনিংসের শেষ দিকে হঠাৎই মাঠে নামানো হয় রকস্টার রবীন্দ্র জাডেজাকে। ৫ ওভারে ৩২ রান দিলেও নিয়েছেন ১টি উইকেট। তাঁর সবচেয়ে শক্তিশালী জায়গা ফিল্ডিংয়ে অনবদ্য। ওয়াশিংটন একমাত্র উইকেট পান জাডেজার অনবদ্য ক্যাচেই। তাতেই ৪৩.২ ওভারে অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার একাদশ অলআউট ২৪০ রানে।

এই খবরটিও পড়ুন

ব্যাটিংয়ে টপ ও মিডল অর্ডারের পর ছয়ে পাঠানো হয় ওয়াশিংটন সুন্দরকে। তাঁর পরই রবীন্দ্র জাডেজা। রানিং বিটউইন দ্য উইকেটে অজি ফিল্ডারদের অস্বস্তি বাড়ান জাডেজা। মাত্র ৩১ বলে ২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। ম্যাচ জেতার পরও নির্ধারিত ৪৬ ওভার ব্যাটিং করে ভারত। ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। তবে মাঠে বল হাতে, ফিল্ডিং ও ব্যাটিং। জাডেজার আত্মবিশ্বাস ছিল দেখার মতো। ডিফেন্সেও নজর কাড়লেন, তেমনই আক্রমণেও। পরিস্থিতি যা বলছে, অ্যাডিলেডে গোলাপি টেস্টে একমাত্র স্পিনার হিসেবে খেলানো হতে পারে বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকেই। অভিজ্ঞতা, ব্যাটিং স্কিলের পাশাপাশি তাঁর ফিল্ডিং দক্ষতাও অন্যতম কারণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *