‘যৌথ পরিবারে ১৭ দিনে সিলিন্ডার শেষ হলে কী করব?’, গ্যাস-সংকট নিয়ে উঠছে প্রশ্ন - 24 Ghanta Bangla News
Home

‘যৌথ পরিবারে ১৭ দিনে সিলিন্ডার শেষ হলে কী করব?’, গ্যাস-সংকট নিয়ে উঠছে প্রশ্ন

Spread the love

ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ। ফলে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল, LPG আসতে পারছে না। এই আবহে রান্নার গ্যাস নিয়ে বিভিন্ন জায়গায় হাহাকার পড়েছে। কেন্দ্রও নির্দেশ জারি করেছে, একটা গ্যাস সিলিন্ডার বুকিং করার ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। সমস্যা মেটাতে সংশোধনাগারগুলিকে উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছে। এলপিজি সংকট মেটাতে নয়া কমিটি গড়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। রান্নার গ্যাসের সমস্যা নিয়ে কী বলছেন সাধারণ মানুষ? তাঁদের বক্তব্য, বুকিং করতে সমস্যা হচ্ছে। এক গৃহবধূ বললেন, “আমাদের যৌথ পরিবার। ১৭-১৮ দিনে গ্যাস শেষ হয়ে যায়। এখন কী করব? আগেকার দিনে তো ফিরে যেত পারব না। এখন তো কাঠ-কয়লায় রান্না করতে পারব না।” সরকার পদক্ষেপ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *