ওপেন কিচেনে কোথায় কী রাখবেন? কী বলছে বাস্তুশাস্ত্র?
হিন্দুধর্ম অনুসারে যখনই কোনও বাড়ি বানানো হয়, তার বাস্তুর দিকটি মাথায় রাখা জরুরি। বাড়ির মুখ কোন দিকে থাকবে, বাড়ির মূল দরজা কোন দিকে থাকবে, বাড়ির ভেতরে আলমারি কোথায় রাখবেন, ড্রেসিং টেবিল কোথায় রাখবেন – এই সবেরই উল্লেখ থাকে বাস্তুশাস্ত্রে।
এখনকার দিনে ওপেন কিচেন দারুণ ট্রেন্ডিং। ওপেন কিচেন যেহেতু সহজেই সবার চোখে পড়ে, তাই এটি সাধারণত সুন্দর করে সাজিয়ে রাখা হয়। তবে স্টাইলিশ এই কিচেনে অন্দরসজ্জার দিকে প্রাধান্য দিতে গিয়ে এর বাস্তুর দিকটি অবহেলা করলে চলবে না। জেনে নিন ওপেন কিচেনের কয়েকটি দরকারি বাস্তু টিপস।