Bangladesh Election Update: ওপার বাংলায় শুরু নির্বাচন, ভোট দিয়ে প্রধানমন্ত্রী হাসিনা বললেন, 'নৌকা জিতবেই' - Bengali News | Bangladesh General Election Going on Amid Opposition's Vote Boycott, PM Sheikh Hasina Voted, Bangladesh Election Updates - 24 Ghanta Bangla News
Home

Bangladesh Election Update: ওপার বাংলায় শুরু নির্বাচন, ভোট দিয়ে প্রধানমন্ত্রী হাসিনা বললেন, ‘নৌকা জিতবেই’ – Bengali News | Bangladesh General Election Going on Amid Opposition’s Vote Boycott, PM Sheikh Hasina Voted, Bangladesh Election Updates

Spread the love

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি শেখ হাসিনা। Image Credit source: Twitter

ঢাকা: ময়দানে নেই বিরোধীরা, এদিকে ভোট হচ্ছে। কারণ অন্যতম বিরোধী দলগুলিই ভোট বয়কট করেছে। আজ, রবিবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন (Bangladesh General Election)। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টে অবধি। শনিবার, নির্বাচনের আগের দিন অবধি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর মিললেও, এদিন সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর আপাতত কোনও অশান্তি হয়নি। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রকে। ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকায় ভোট দেন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগের নেত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।  নির্বাচনের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

  1. বিএনপির ভোট বয়কট করার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “বিএনপি একটা সন্ত্রাসী দল। তাদের হরতালের তালে বাংলাদেশের জনগণ নাচে না।”
  2. ভোট দেওয়ার পর শেখ হাসিনা বলেন, “আমরা সুষ্ঠুভাবে ভোট করতে পারছি, এর জন্য জনগণকে কৃতজ্ঞতা জানাই। জনগণের উপরে আস্থা রয়েছে, নৌকা জয়ী হবেই।”
  3. এ দিন সকালেই ঢাকার সিটি কলেজে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে ভোট দিতে আসেন অভিনেতা তথা আওয়ামী লিগের প্রার্থী ফিরদৌস। শেখ হাসিনার সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা ও তাঁর ছেলে রাদওয়ান মুজিব।
  4. শনিবার ১৬ ঘণ্টায় বাংলাদেশে ১৪টি জায়গায় অশান্তি ও অগ্নিসংযোগের অভিযোগ এসেছিল। রাজবাড়ি জেলা ও চট্টগ্রামে দুটি ভোটকেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়। অশান্তিতে মৃত্যু হয় ১ পুলিশকর্মীর।
  5. চিত্তগাঁও ও গাজিপুর শহরেও দুটি প্রাথমিক স্কুলে আগুন লাগিয়ে দেওয়া হয়।
  6. বাংলাদেশের মোট ২৯৯টি আসনে ভোট হচ্ছে। নওগাঁ আসনের প্রার্থীর মৃত্যুর জন্য ওই কেন্দ্রে ভোট বাতিল করে দেওয়া হয়েছে।
  7. মোট ১১ কোটি ৯৩ লাখ, ৩৩ হাজার ১৫৭ জন ভোটার ভোট দেবেন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে নির্বাচন করার জন্য বুথে বুথে মোতায়েন করা হয়েছে বিপুল বাহিনী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *